বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নষ্ট করছে বিজেপি, অভিযোগ তৃণমূল নেতাদের
দি নিউজ লায়ন ; কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষি বিল বাতিলের দাবিতে ও জঙ্গলমহলের শান্তি ও উন্নয়ন কেঅব্যাহত রাখার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের কনকাবতী অঞ্চল জুড়ে বাইক রেলির আয়োজন করা হয়। ওই অঞ্চলের বাগডুবি থেকে শুরু হয় বাইক রেলি। কঙ্কাবতী ,খয়েরুল্লাচক, মুড়াকাটা ,নয়াগ্রাম সহ কনকাবতী অঞ্চলের প্রতিটি গ্রাম ঘুরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাইক রেলির মাধ্যমে কৃষি বিল প্রত্যাহারের দাবি জানান ।সেই সঙ্গে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বাংলা থেকে হটানোর ডাক দেন ।
ওই মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক দিনেন রায় ও প্রদ্যুৎ ঘোষ, তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক সুজয় হাজরা, তৃণমূল কংগ্রেসের নেতা মুকুল সামন্ত সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।বাইক রেলির শেষে এক সভার আয়োজন করা হয়। সেই সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব গন। তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক দিনেন রায় তাঁর ভাষণে বলেন বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি নষ্ট করছে বিজেপি। বাংলা জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে ।মানুষকে মিথ্যা কথা বলে ভুল বুঝাচ্ছে।
বাংলার মানুষ সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বাংলা থেকে উৎখাত করবে ।তিনি বলেন কেন্দ্র সরকার যে কৃষি বিল পাস করিয়েছে সেই কৃষি বিল বাতিলের দাবিতে কৃষকরা দিল্লিতে আন্দোলন করছে। তাদের পাশে দাঁড়ানোর মতো বিজেপির কোন ক্ষমতা নেই। যারা কৃষক বিরোধী তারা বাংলায় এসে কৃষকের বাড়িতে খেয়ে কৃষকদের বন্ধু সাজার চেষ্টা করছে। আপনারা এদের প্রত্যাখ্যান করবেন। আপনাদের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাই আপনারা বিজেপিকে ভয় করবেন না। তিনি বলেন তৃণমূল কংগ্রেস কৃষকদের পাশে রয়েছে ।
আন্দোলনরত কৃষকদের পাশে রয়েছে ।এই আন্দোলনকে তৃণমূল কংগ্রেস সমর্থন করেছে। এই কৃষি বিল বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন চলবে বলে তিনি জানান ।তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজয় হাজরা বলেন বিজেপি যেভাবে মানুষকে উস্কানি দিচ্ছে মিথ্যা প্রচার করছে তাতে মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়ছেন ।বিজেপির কোন কাজ নেই ওরা দিল্লি থেকে বাংলায় এসে বাংলার ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করছে ।কেন্দ্রে ক্ষমতায় আসার পর যারা প্রতি বছরে 2 কোটি বেকারের চাকরি দেওয়ার কথা বলেছিল, একটা বেকার কে তারা চাকরি দিতে পারেনি।
গরিব মানুষের একাউন্টে ১৫ লাখ টাকা দেওয়ার কথা বলেছিল তাও দেয়নি। অথচ প্রতিদিন পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়িয়ে চলছে। দেশের লাভ জনক সংস্থাগুলিকে বিক্রি করে দিচ্ছে ।এরা হল বেচারাম এর পার্টি ।তাই বেচারাম এর পাটিকে বাংলার বুকে ঠাঁই না দেওয়ার জন্য তিনি ওই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানান।
সেই সঙ্গে তিনি বলেন বাংলার শান্তি ও উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করার জন্য বিধানসভা নির্বাচনে বিজেপিকে প্রত্যাখ্যান করুন। নারায়ণগড় এর বিধায়ক প্রদ্যুৎ ঘোষ বলেন বিজেপি বাংলা কে কলুষিত করার চেষ্টা করছে। বাংলার শান্তিপ্রিয় জনগণ তাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন। তিনি আরো বলেন যে আমরা জগন্নাথ বলরাম সুভদ্রা কে রথে চড়তে দেখেছি রথে চড়ে দেবতারা।
কিন্তু বিজেপি নেতারা বাস কে রথ বলছে।ওটা রথযাত্রা নয়। এটা বাস যাত্রা। তাই এই বাসযাত্রা গ্রামে গ্রামে নিয়ে গিয়ে গন্ডোগোল তৈরি করার চেষ্টা করছে বিজেপি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে। তাই দলীয় কর্মীদের তিনি সতর্ক থাকার আহ্বান জানান এবং যারা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য নষ্ট করার চেষ্টা করছে তাদেরকে বাংলা থেকে উৎখাত করার তিনি ডাক দেন।

Post a Comment